১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

গণঅভ্যুত্থানের পর মুরাদনগরে প্রথম আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

  • তারিখ : ০৩:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • / 372
ওসমান গনি সরকার,  মুরাদনগর :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদে প্রথমবারের মতো আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কবি নজরুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পদ টিকিয়ে রাখতে আতংকে আত্মগোপনে থাকা উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সভায় উপস্থিত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, ওসিএলএসডি সৈকত সেন গুপ্ত সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, শিমুল বিল্লাল, জাকির হোসেন, শুকলাল দেবনাথ, আবদুর রহিম, জাকির হোসেন, বাহার খান, আবু মুছা আল কবির, আবুল বাশার খান, আবুল কালাম আজাদ, গোলাম কিবরিয়া, ইকবাল সরকার, কাজী তুফরীজ এটন, কাজী আবুল খায়ের, জাকির হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলি উল্লাহ, সৈয়দ সওকত আহাম্মেদ, আবু মুছা সরকার, কামাল উদ্দিন খন্দকার, আবদুস সামাদ মাঝি, আরমান মিয়া, তৈয়বুর রহমান তুহিন।
এ সময় পরিবর্তিত পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সভায় অংশ নিতে পেরে সকল চেয়ারম্যানরা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

গণঅভ্যুত্থানের পর মুরাদনগরে প্রথম আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

তারিখ : ০৩:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪