০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি কুমিল্লায় গ্রেফতার

  • তারিখ : ০৪:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / 735

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার আলেখারচর এলাকায় মায়ামী হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) একদল পুলিশ রাতে মায়ামী হোটেল থেকে মোশাররফ হোসেনকে গ্রেফতার করে নিয়ে যায়। এর চেয়ে বেশকিছু আমাদের জানা নাই।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, মোশারফ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে আমরাও বের হই। পরে কুমিল্লায় তিনি মায়ামী হোটেলে যাত্রাবিরতি করছিলেন। এ সময় সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় চারটি মামলা আছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

তবে মোশারারফ হোসেন দিপ্তীর স্ত্রী নিহার সুলতানার দাবি, ‘ঢাকায় মামলার হাজিরা দিতে দীপ্তি ঢাকায় যাচ্ছিলেন। পথে কুমিল্লা থেকে ডিবি পরিচয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না।’

শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি কুমিল্লায় গ্রেফতার

তারিখ : ০৪:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩