১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

  • তারিখ : ০৬:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 804

অনলাইন ডেস্ক :

মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

যৌথবাহিনীর একটি দল গতকাল সোমবার (২৩ জুন) রাতে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

প্রসঙ্গত, গত রোববার কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতিতেই একদল মব তাকে নানাভাবে লাঞ্ছিত করে। শারীরিকভাবেও হেনস্তা করা হয় সাবেক এই সিইসিকে। সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

শেয়ার করুন

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

তারিখ : ০৬:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫