১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বইছে বসন্তের বাতাস, বিদায়ের প্রস্তুতি শীতের

  • তারিখ : ০১:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
  • / 1237

আর মাত্র তিনদিন— এরপরই শুরু হবে বসন্ত। ঋতুরাজের আগমনের চিহ্ন নিয়ে বইছে মিঠে বাতাস। প্রকৃতিতে এখনও তার সম্পূর্ণ রূপ প্রকাশ না পেলেও শীতের বিদায় আয়োজনে বাড়তে শুরু করেছে দিনের তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। আকাশ পরিস্কার থাকায় বাড়বে রোদের তেজও। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমে গেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে দেশের কোথাও কোথাও আজ শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়েছে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বিজ্ঞাপন

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিরাজমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার সার সংক্ষেপে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতি ও দিক ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম ও উত্তর দিকে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩৬ শতাংশ।

গতকাল সোমবার দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারের টেকনাফে ২৯.৩ এবং সর্বনিম্ন ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

বইছে বসন্তের বাতাস, বিদায়ের প্রস্তুতি শীতের

তারিখ : ০১:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০