১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় গণসমাবেশে ৫ লাখ লোকের সমাগম হবে: বুলু

  • তারিখ : ০৭:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / 401

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু বলেছেন, প্রধানমন্ত্রী কুমিল্লা বিভাগকে ‘কুমিল্লা’ নামে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। আমার বিশ্বাস কুমিল্লাকে ‘কু’’ বলে সম্বোধন করার ক্ষোভে কুমিল্লা বিভাগীয় গণসমাবেশে পাঁচ লাখ লোকের সমাগম হবে। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে সমাবেশস্থল টাউনহল মাঠ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাদের যে দাবি, সেটি গণমানুষের দাবি। তাই সাধারণ মানুষ আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করে বিভাগীয় সমাবেশগুলোতে অংশ নিয়ে তাদের ক্ষোভ জানান দিচ্ছেন। এই সরকারকে দেশের জনগণ আর চায় না। ব্রাহ্মণবাড়িয়ায়, ভোলা, নারায়ণগঞ্জসহ সারাদেশে প্রকাশ্যে গুলি করে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে পুলিশ গুলি করে হত্যা করেছে।’

পরিবহন ধর্মঘট প্রসঙ্গে বরকত উল্যাহ বুলু বলেন, ‘কুমিল্লা হলো ঢাকা এবং চট্টগ্রামের মাঝামাঝি। সরকার যদি জাতীয় মহাসড়ক (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) বন্ধ করে দেয়, তাহলে যে জনদুর্ভোগ তৈরি হবে তাতে সরকারের পতন আরও এক মাস আগে হবে। গাড়ি বন্ধ করে দিলেও নেতাকর্মীরা অন্যান্য বিভাগগুলোতে যেভাবে অংশ নিয়েছে, এখানেও একইভাবে অংশ নিয়ে কুমিল্লার গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবেন।’ গণসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় গণসমাবেশে ৫ লাখ লোকের সমাগম হবে: বুলু

তারিখ : ০৭:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২