০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে – মির্জা ফখরুল

  • তারিখ : ০৩:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • / 645

মাজহারুল ইসলাম বাপ্পি।।

বিশৃঙ্খলা কারীদের বিএনপিতে ঠাই নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।

শনিবার (৩১ আগস্ট) কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর স্কুল মাঠে বন্যাদুর্গত মানুষের ত্রাণ বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির বহু নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়েরসহ গুম করে হত্যা করা হয়েছে।

দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় এদেশের মানুষ। ছাত্র জনতার বিজয়কে নসাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এসব বিভিন্ন মিডিয়ায় প্রচার করে নিজেদের মধ্যে বিভেদ তৈরী করা হচ্ছে।

চাঁদাবাজি সহ যে কোন ধরনের বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন। গণতন্ত্রকে সুসংহত করার জন্য তারেক রহমানের হাতকের শক্তিশালী করার আহবান জানান তিনি।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ দলীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে – মির্জা ফখরুল

তারিখ : ০৩:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪