০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় দেড় কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী আটক

  • তারিখ : ১১:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / 515

কুমিল্লা উত্তর প্রতিনিধি।।

কুমিল্লায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের ৪৮ হাজার পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারী আটকে করেছে ৬০ বিজিবি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লার বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৬৭/৮-এস হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জংগলবাড়ি নামক স্থান থেকে ৪৮ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে বিজিবি।

এ সময় মোঃ জসিম উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করে বিজিবি। আটককৃত জসিম কুমিল্লা আদর্শ সদর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে।

বিজিবি জানায়, জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট এর আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা।

আটককৃত মাদকসহ আসামীকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় দেড় কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী আটক

তারিখ : ১১:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪