১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য

  • তারিখ : ০৭:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 800

কুমিল্লা (মেঘনা) প্রতিনিধি :

কুমিল্লার মেঘনা উপজেলায় চাঁদাবাজবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিকভাবে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানো হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নৌ ফাঁড়ির ইনচার্জ সূত্রে জানা যায়, উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকার দক্ষিণ পাশে পাথর ও বালুবোঝাই বোট থেকে চাঁদাবাজরা জোরপূর্বক টাকা আদায় করছিল। খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালালে চাঁদাবাজরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

আহতরা হলেন এএসআই মাকসুদ, কনস্টেবল সাইদুল ও সোহাগ।

অভিযানকালে নলচর গ্রামের বারেক প্রধানের ছেলে রানা ও রুপ মিয়ার ছেলে সাজ্জাদকে আটক করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ি।

চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে অভিযান চালাতে গেলে চাঁদাবাজরা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়েছেন।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য

তারিখ : ০৭:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫