১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে- উদবাতুল বারী আবু

  • তারিখ : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 368

ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে- উদবাতুল বারী আবু

শাখাওয়াত হোসেন ফাহিম :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে মানবিক কুমিল্লার উদ্যোগে বুধবার বিকালে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

তিনি বলেন, মানবতার কল্যাণের জন্য মানবিক কুমিল্লা প্রতিষ্ঠা হয়েছে। সকলে মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। দলমত নির্বিশেষে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তবেই মানবিক কুমিল্লার সার্থকতা আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। স্বাগত বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপি নেতা সোহেল মজুমদার। স্থানীয় বিএনপি নেতা এয়াছিন মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক নিজাম উদ্দিন মজুমদার, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ খোকা,

নগরীর ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ, মোঃ মোবারক হোসেন, মনির হোসেন ভূঁইয়া, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক জয়নাল আবেদীন, মহানগর যুবদল নেতা রোবেল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রিমু, সদর সদর উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।

শেয়ার করুন

ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে- উদবাতুল বারী আবু

তারিখ : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫