০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লায় প্রাইভেটকার ডোবায় পড়ে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

  • তারিখ : ০৪:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
  • / 1395

কুমিল্লার মুরাদনগরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাড়ি চালকও রয়েছেন। গাড়িতে থাকা একটি জুতা থেকে ধারণা করা হচ্ছে কোনও শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭), তার স্ত্রী (২৪) এবং প্রাইভেটকার চালক নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আবদুর রহমান (২৮)।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী- স্ত্রী এবং চালকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়িতে থাকা একটি জুতা থেকে ধারনা করা হচ্ছে কোনও শিশু নিখোঁজ থাকতে পারে। গাড়ির ভিতরে আর কোনও মরদেহ আছে কিনা উদ্ধারের পর জানা যাবে “।

শেয়ার করুন

কুমিল্লায় প্রাইভেটকার ডোবায় পড়ে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

তারিখ : ০৪:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০