০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

মুরাদনগরে সকালে গ্রামবাসীর লকডাউন বিকেলে প্রশাসনের নিষেধাজ্ঞা

  • তারিখ : ০৩:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
  • / 1044

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের আলীরচর গ্রামকে স্থানীয়দের নিজ উদ্যোগে লকডাউন ঘোষণা করা হয়। এ ঘোষনার পরপরই ‘উপজেলা প্রশাসন মুরাদনগর’ নামের একটি ফেইজবুক আইডি থেকে পোষ্টের মাধ্যমে জানিয়ে দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে মুরাদনগর উপজেলার কোথাও কোন প্রকার লকডাউন ঘোষণা করা হয়নি। আর যদি কেউ নিজ উদ্যোগে লকডাউনের নামে রাস্তা বন্ধ করে থাকে তাহলে যেন সেটিকে খুলে দেয়া হয়। অন্যথায় আইনত ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয় সেখানে।
জানা যায়, গত বৃহস্পতিবার মুরাদনগর উপজেলা থেকে জ্বর সর্দি-কাশি থাকায় ২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়। তার পর থেকে উপজেলা জুড়ে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রতিটি গ্রামে নেয়া হয় নানা উদ্যোগ। সেই উদ্যোগের অংশ হিসেবে উপজেলা সদরের আলীরচর গ্রামকে স্থানীয়রা মঙ্গলবার সকালে লকডাউন ঘোষণা করেন।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, যেহেতু মুরাদনগরে এখন পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি সেজন্য উপজেলার কোন স্থান লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। কেউ যদি প্রশাসনের নির্দেশনা ব্যতীত নিজ উদ্যোগে রাস্তাঘাট বন্ধ করে দেয়। তাহলে প্রশাসন, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি চলাচলসহ নিত্য প্রয়োজনীয় ও জীবন রক্ষাকারী সামগ্রী পরিবহন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এ সুযোগে মূল রাস্তার ভেতরের দিকে জনসমাগম হওয়ার সুযোগ রয়েছে। অতি উৎসাহী হয়ে এধরণের কর্মকান্ড না করে বরং নিজ ও পরিবারের সুরক্ষার্থে যার যার ঘরে অবস্থান করুন।

শেয়ার করুন

মুরাদনগরে সকালে গ্রামবাসীর লকডাউন বিকেলে প্রশাসনের নিষেধাজ্ঞা

তারিখ : ০৩:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০