০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

মুরাদনগরে ৯’শ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম

  • তারিখ : ০৪:৫৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
  • / 1111

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সরকার।
বৃহস্পতিবার সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের সকল ওয়ার্ডে ঘুরে ঘুরে নিম্ন আয়ের ৯’শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেণ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেয়াজ ও সাবান। বিতরন কালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আশ্রাফুল ইসলাম, শাহ জাহান, সাবেক ইউপি সদস্য আবদুল কাইয়ুম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক এম এ জলিল, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাহফুর রহমান বাকির, নবীপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুবলীগ নেতা কবির হোসেন, মাজেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আলাউদ্দিন, আল আমিন বাদশা, আনিস মিয়া, মাসুম বিল্লাহ, মোস্তাফা, রুস্তম মিয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মেজবা উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সফিক তুহিন প্রমুখ।
এ সময় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার বলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নির্দেশনায় বর্তমানে আমার নিজ ইউনিয়নে ৯’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। মাননীয় এমপি মহোদয় বলেছেন পর্যায়ক্রমে উপজেলার সকল জায়গায় নিম্ন আায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে যাবে।

শেয়ার করুন

মুরাদনগরে ৯’শ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম

তারিখ : ০৪:৫৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০