০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

মুরাদনগরে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিলো যুবলীগ

  • তারিখ : ১০:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
  • / 1368

আরিফ গাজী :
দেশে শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। কিন্তু করোনা ভাইরাসের প্রদুর্ভাবে গৃহ বন্দি হয়ে পড়েছে দেশের মানুষ। অর্থ ও শ্রমিক উভয় সংকটের কারনে দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা। এই সংকটময় সময়ে মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)’র নির্দেশনায় অসহায় কৃষকের পাশে দাড়িয়েছে মুরাদনগর উপজেলা যুবলীগের নেতা কর্মীরা।
বুধবার সকালে মুরাদনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিনের তত্বাবধানে ও ১৪ নং নবীপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আনিস ফকিরের নেতৃত্বে অসহায় কৃষকের জমির ধান কেটে সেই ধানের বোঝা মাথায় করে নিয়ে গিয়ে বাড়ী পৌছে দেন যুবলীগকর্মীরা। দেশের এই ক্রান্তিলগ্নে যুলীগের নেতাকর্মীদের এমন মহৎ উদ্যোগে আনন্দিত চাষীরা।
এসময় ধান কাটায় অংশগ্রহন করেন ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ, মোঃ শাহিন, সুমন, মুন্না, রকিব, ছাদেক, উজ্জলসহ আরো অনেকে।
মুরাদনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রুহুল আমিন বলেন, এমপি মহোদয়ের নির্দেশনায় আমরা বিনা পারিশ্রমিকে অসহায় কৃষকদের ধান কেটে বাড়ী পৌছে দিচ্ছি। প্রতিটি ইউনিয়নের আমাদের কৃষকলীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের এভাবে ধান কেটে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। কৃষকের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মুরাদনগরে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিলো যুবলীগ

তারিখ : ১০:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০