০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লায় জানালা ভেঙ্গে পালিয়েছে করোনা রোগী

  • তারিখ : ০৩:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
  • / 826

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে গেছে।
শুক্রবার রাতে উপজেলার কাজিয়াতল গ্রামে এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া রোগী কাজিয়াতল গ্রামের কালু মিয়ার ছেলে মিজানুর রহমান। তিনি কিছুদিন পূর্বে নারায়নগঞ্জ থেকে এলাকায় এসেছিলেন।
জানা যায়, কাজিয়াতল গ্রামের মিজানুর রহমানের করোনা শনাক্তের পর শুক্রবার সকালে আক্রান্তের বাড়ীসহ আশেপাশের ১৬টি বাড়ী লকডাউন করে প্রশাসন। শুক্রবার রাতের কোন এক সময় লকডাউন থাকা সত্বেও ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যায় সে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
শুক্রবার সকালে মুরাদনগরে প্রথমবারের মত দুজন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তি শনাক্ত করা হয়। নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ নাজমুল আলম। একজন দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের অপরজন রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী ও বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামের বাসিন্দা।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, পালিয়ে যাওয়া ব্যাক্তির অবস্থান নিশ্চিত করে তাকে খুজে বের করতে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

কুমিল্লায় জানালা ভেঙ্গে পালিয়েছে করোনা রোগী

তারিখ : ০৩:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০