০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় ছাত্রলীগ নেতা ফেনসিডিলসহ আটক

  • তারিখ : ০৮:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • / 763

কুমিল্লার চান্দিনায় ফেনসিডিলসহ এমরান হোসেন সরকার (২৭) নামে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ছাত্রলীগ নেতা এমরান হোসেন সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল চন্দ্র দাস জানান, গত রবিবার রাতে মাদক পাচারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকা থেকে এমরানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় তার আরও এক সহযোগী পালিয়ে যায়।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ মাদক আইনে দুই জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক জানান, এমরান ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করেছে। শীঘ্রই আমরা ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

বিডি প্রতিদিন

শেয়ার করুন

কুমিল্লায় ছাত্রলীগ নেতা ফেনসিডিলসহ আটক

তারিখ : ০৮:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০