আবদুল মতিন খসরু এমপি’র সুস্থতা কামনায় বুড়িচং ব্রাহ্মণপাড়ায় বিশেষ দোয়া

মো. জাকির হোসেন।।

বিশিষ্ট রাজনীতিবিদ ও সিনিয়র পার্লামেন্টিরিয়ান সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. আবদুল মতিন খসরু এমপি গত ১৬ মার্চ কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। তারপর থেকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তার সুস্থতা কামনা করে বুড়িচং আওয়ামীলীগের সভাপতি এড. হাসেম খান, সাধারন সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী এড. আবদুল বারী দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।

এছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের উপজেলা পরিষদের উদ্দোগে ও তার ব্যাক্তিগত অর্থায়নে বিশেষ দোয়া মাহফিল করেছেন।

বিশেষ দোয়া মাহফিল করেছেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবি কল্যান সমিতি (বপেক্স) এর প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানুরাগী এমপি মহোদয়ের একান্ত সচিব মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক রিহ্যাব পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আল আমিনসহ বপেক্স এর সদস্যবৃন্দ। এছাড়াও দু উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন স্ব-স্ব উদ্যোগে বিশেষ দোয়া অব্যাহত রেখেছেন।

You might also like