০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

এমপি ইউসুফ হারুনের নির্দেশে কৃষকের ধান কাটা অব্যাহত রেখেছে যুবলীগ

  • তারিখ : ০৭:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
  • / 626

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)’র নির্দেশে উপজেলার ২২টি ইউনিয়নে কমিটি গঠন করে অসহায় কৃষকের ধান কেটে তা বাড়ী পৌছে দিচ্ছে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
করোনার প্রাদুর্ভাবে যখন দেশের মানুষ গৃহ বন্দি হয়ে পড়েছে ঠিক তখনই শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। অর্থ ও শ্রমিক উভয় সংকটের কারনে দিশেহারা হয়ে পরেছিলো চাষীরা। এই সংকটময় সময়ে এমপি ইউসুফ আবদুল্লাহ হারনের নির্দেশনায় অসহায় কৃষকের ধান কেটে তা বাড়ী পৌছে দেয়ার জন্য উপজেলার ২২টি ইউনিয়নে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী প্রতিটি সংঠনের আলাদা আলাদা কমিটি গঠন করে।
কমিটি গঠনের পর থেকেই যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ সকল সংগঠনের সদস্যরা প্রতিটি এলাকায় অসহায় কৃষকের ধান কেটে তা বাড়ী পৌছে দিচ্ছে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিনের নেতৃত্বে নবীপুর পূর্ব ইউনিয়নের ৩ জন ও জাহাপুর ইউনিয়নের একজন কৃষকের জমির ধান কেটে সেই ধানের বোঝা মাথায় করে নিয়ে গিয়ে তার বাড়ী পৌছে দেন যুবলীগকর্মীরা। দেশের এই ক্রান্তিলগ্নে এমপি ইউসুফ হারুনের এমন মহৎ উদ্যোগে আনন্দিত চাষীরা।
এসময় ধান কাটায় অংশগ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, উপজেলা যুবলীগ সদস্য ওমর ফারুক দোলোয়ার, আবু সাঈদ, নবীপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সাহেদুল হক সুজন, জাহাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ইয়াসিন আরাফাত বাবু, সহ-সভাপতি আলাউদ্দিন, নাছির, লিটন, যুগ্মসাধারণ সম্পাদক মোমেন, হাবিব, প্রচার সম্পাদক আসলামসহ যুবলীগের সকল সদস্য।
এসময় মুরাদনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিন বলেন, এমপি মহোদয়ের নির্দেশে আমরা বিনা পারিশ্রমিকে অসহায় কৃষকদের ধান কেটে বাড়ী পৌছে দিচ্ছি। কৃষকের ধান কাটা শেষ না হওয়া পর্যন্তএই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এমপি ইউসুফ হারুনের নির্দেশে কৃষকের ধান কাটা অব্যাহত রেখেছে যুবলীগ

তারিখ : ০৭:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০