০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

  • তারিখ : ০৬:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
  • / 1144

মো.জাকির হোসেন :
সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর বাজার সংলগ্ন পশ্চিম সিংহ এলাকা থেকে অজ্ঞাত এক লাশ উদ্ধার করেছে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ। খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তানভির সালেহিন ইমন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পি.পি.এম. সঙ্গে উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকা পশ্চিম সিংহে মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তি (৪৫)-কে দূর্বৃত্তরা হত্যা করে লাশ ফেলে যায়। সকালে মোবাইল ফোনে খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির এস.আই. নন্দন চন্দ্র সরকার, সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এস.আই. নন্দন চন্দ্র সরকার জানান উদ্ধার অজ্ঞাত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে রাতের যেকোন সময় ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে ফেলে দিয়ে যায়।
এই ঘটনার খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল তানভির সালেহিন ইমন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পি.পি.এম., জেলা সি.আই.ডি. একটি বিশেষ টিম এবং কুমিল্লা পিবিআই এর টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পি.পি.এম. বলেন রাতে যে কোন সময় অজ্ঞাত ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে কুমিল্লা-সিলেট মহাসড়কের পূর্ব পাশের্^ ফেলে দিয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধিন রয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

শেয়ার করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

তারিখ : ০৬:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০