০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে কলেজ ছাত্রের আত্মহত্যা

  • তারিখ : ১১:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • / 432

মো. জাকির হোসেন :

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই গ্রামের রোববার দিবাগত রাত ৪ টায় তাহসিন আহমেদ (১৬)নামের এক কলেজ ছাত্র বিষ প্রানে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই কাজী হাসান উদ্দিন সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কুমেকে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মোঃ অহিদুর রহমান জানান জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই পূর্ব পাড়া গ্রামের প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে তাহসিন আহমেদ নামের নিমসার জুনাব আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র গত রোববার দিবাগত রাত ৪ টায় বিষ পান করে।

সূত্র আরও জানান পারিবারিক বিষয়ের জের ধরে কিছু দিন যাবত বিরোধ চলে আসছে। ভোর রাতে তাহসিন আহমেদ এর মা তাহমিনা আক্তার ছেলের সয়ন কক্ষে ছটফট করতে শুনে গিয়ে বুঝতে পারেন বিষ প্রান করেন। তাহমিনা আক্তার বাড়ির লোকজন এনে তাকে উদ্ধার করে গৌরী পুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

এদিকে ইউপি সদস্য মোঃ অহিদুর রহমান আরও জানান স্থানীয় লোকজন জানিয়েছে এলাকার একটি মেয়ের সঙ্গে কলেজ ছাত্র তাহসিন আহমেদের প্রেম ছিল। প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেলে সে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে।

বুড়িচং থানার এস আই কাজী হাসান উদ্দিন বলেন খবর পেয়ে সোমবার সকাল ১০ টায় আমি সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে কলেজ ছাত্রের আত্মহত্যা

তারিখ : ১১:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩