০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মনোহরগঞ্জে বিকেএ’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • তারিখ : ০২:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / 719

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি :

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) এর মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ ইং গতকাল শনিবার সারা কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নে অবস্থিত পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এ কেন্দ্র ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেছেন দি চাইল্ডস কেয়ার মডেল একাডেমির প্রধান শিক্ষক, কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ( বিকেএ) এর শিক্ষা সচিব নিজাম উদ্দিন।

হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন মেজবাহ উদ্দিন ও মোহাম্মদ সোলাইমান। এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন বিশিষ্ট সাংবাদিক আবদুল বাকি মিলন। পরীক্ষার হল পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন

মনোহরগঞ্জে বিকেএ’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তারিখ : ০২:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩