১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে সিএনজি উল্টে শিক্ষক নিহত

  • তারিখ : ০৯:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 378

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে সিএনজি চালিত অটোরিকশা উল্টে মাহবুবুল হক ভুঁইয়া নামে এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত মাহবুবুল হক ভুঁইয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কালাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং একই উপজেলার দক্ষিণ শাকতুলির মৃত মফিজুর রহমানের ছেলে।

জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় রোববার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা গামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার যাত্রী স্কুল শিক্ষক মাহবুবুল হক ভুঁইয়া নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও অটো সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবর জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে সিএনজি উল্টে শিক্ষক নিহত

তারিখ : ০৯:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫