১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • তারিখ : ০৭:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 13

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার নজরুল মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করেন দুর্নীতি দমন কমিশন-এর কুমিল্লা জেলা কার্যালয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ এবং মুরাদনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন আহমেদ।

উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাঁচপুকুরিয়া উচ্চ বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের সরকারি অধ্যাপক ড. মনিরুজ্জামান। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন ও কোম্পানীগঞ্জ বডিউল আলম ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক নুরজাহান বেগম।

শেয়ার করুন

মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারিখ : ০৭:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬