০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

মুরাদনগরে নিষেধাজ্ঞার পরও চায়ের দোকানে আড্ডা বাজি

  • তারিখ : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
  • / 1298

আরিফ গাজী :
করোনায় আতঙ্কে সারা বিশ্ব। বৈশ্বিক অর্থনীতি ও শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্থনীতির চাকা নেতিবাচকভাবে চলছে। জনমনে তৈরি হয়েছে এক ভীতিকর পরিস্থিতি। বিভিন্ন দেশ নানাবিধ পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগরে ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেন উপজেলা প্রশাসন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকদিন যাবৎ পুরো উপজেলা জুড়ে নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ রাখাসহ সচেতনতামূলক মাইকিং করা হয়।
বুধবার (২৫ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর, ধনীরামপুর বাজার, ঘোড়াশাল বাজার, নাগেরকান্দি চৌরাস্তা বাজারসহ উপজেলার বেশ কিছু জায়গায় প্রশাসনের নির্দেশনা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্যি চায়ের দোকানে জমাট বেঁধে চলছে চা পান করা ও আড্ডাবাজি।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, বুধবার সারাদিনে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে শুরু করে বেশ কিছু জায়গায় চায়ের দোকান বন্ধ করে দেয়া হয়েছে। আসলে সবকিছু প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। যতক্ষণ পর্যন্ত আমরা সকলে সচেতন না হই ততক্ষণ পর্যন্ত যে কোন নির্দেশনা বাস্তবায়ন করাটা খুবই কঠিন কাজ।

শেয়ার করুন

মুরাদনগরে নিষেধাজ্ঞার পরও চায়ের দোকানে আড্ডা বাজি

তারিখ : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০