০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

  • তারিখ : ০৭:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 107

অনলাইন ডেস্ক :

কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা বাতিল চেয়ে একইদিনে পাল্টাপাল্টি আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ। (শুক্রবার, ৯ জানুয়ারি) মনোনয়ন বা প্রার্থিতা বাতিলের শেষ দিনে তারা এ আবেদন করেন।

এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ১২৫টি আবেদন জমা পড়েছে বলে জানা যায়। বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সময় থাকলেও দীর্ঘ সারি দেখা যায় নির্বাচন কমিশনে।

তবে বিকেল পাঁচটার মধ্যে যারা এসেছেন সবার আবেদন গ্রহণ করা হবে বলে জানান কর্মকর্তারা। এদিকে বিকেলে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক করতে কমিশনে আসেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশন ছেড়ে যান অ্যাটর্নি জেনারেল।

এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। পরে তিনি জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

শেয়ার করুন

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

তারিখ : ০৭:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬