০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

আওয়ামীলীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না: ফারুক

  • তারিখ : ০৪:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / 361

জয়নুল আবদীন ফারুক

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রতিবাদ’ নামক সংগঠনের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, যারা এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে। যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। যারা এ দেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক দেশ থেকে পালিয়ে গেছেন। অথচ তারা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন হুংকার ছাড়ছে।’

তিনি বলেন, এদেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। এদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দাঁড়াবে সে শক্তিটুকু আওয়ামী লীগের নেই। যারা আবু সাঈদসহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসর সচিব ও কিছু কর্মকর্তারা এখনো দায়িত্বে আছে তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে। তারা কিভাবে এখনো সেই দায়িত্বগুলোতে থাকে? শেখ হাসিনাকে বন্দি মুক্তির বিনিময়ে এদেশে এনে বিচার করতে হবে।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিও জানান। সংগঠনের সভাপতি ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কর্মজীবী দলের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

যুগান্তর

শেয়ার করুন

আওয়ামীলীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না: ফারুক

তারিখ : ০৪:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪