০২:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়েছে- এ.টি.এম মাসুম

  • তারিখ : ০২:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / 393

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, আওয়ামী লীগের জন্মটাই হয়েছে ইসলাম বিদ্বেষের ওপর। তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেটাই গত ১৫ বছর মানুষের কাছে তুলে ধরেছে। তারা জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে এমন আচরণ করেছে যেই আচরণ পশুও পশুর সঙ্গে করতে পারে না।

আওয়ামী লীগ এ দেশের মানুষের প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়নি। দলটি ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদি হাসিনা সরকারের পতন হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সদর দক্ষিণের ফানটাউন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ সাংগঠনিক থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ টি এম মাসুম আরও বলেন, ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। জনগণের টাকা লুট করে বিদেশে বাড়ি নির্মাণ করেছে তারা। বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারেই মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়েছে। তাই ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ঝড়ে আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ সাংগঠনিক থানা জামায়াতের আমীর মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মু. লুৎফর রহমান খান মাসুম এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর জামায়াতের নায়েবে আমীর মো:মোছলেহ উদ্দিন,সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য এড এয়াকুব আলী চৌধুরী,কাজী নজির আহম্মেদ,গলিয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন, থানা কর্মপরিষদ সদস্য মাও: সাইফুল হক চৌধুরী, শাহাদাত ইবনে সালেহ, কবির আহমেদ পাটোয়ারী, ওমর ফারুক সুজন, আবুল কালাম, হাফেজ আব্দুল কাদের সোহাগ, মোঃ ফখরুল ইসলাম, মঞ্জুর আহম্মেদ সিদ্দিকি , জাকিরুল্লাহ বাহার, মাও: আনোয়ার হোসেন, মাও: আবুল খায়ের, মাও: ইব্রাহিম মুসাফির, শহিদুল ইসলাম রাসেল, মাও: মোসলেহ উদ্দীন মাও: ইব্রাহিম খলিল, সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সুরুজ, মাস্টার আবুল হাশেম, শ্রমিক নেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান, মোঃ মতিউর রহমান ব্যবসায়ী নেতা মাহফুজুর রহমান সহ জামায়াতে ইসলামের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়েছে- এ.টি.এম মাসুম

তারিখ : ০২:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪