০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

আজ থেকে সীমিত আকারে শুরু ওমরাহ

  • তারিখ : ০৪:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • / 930

আজ থেকে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সীমিত পরিসরে শুরু হতে যাচ্ছে ওমরাহ। করোনার কারণে তিন ধাপে ওমরাহ পালনের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থানরতরা অংশ নিতে পারবেন। এছাড়া মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদ-ই-নববীর নিবন্ধিত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। এরই মধ্যে করোনা রোধে পবিত্র দুই মসজিদে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ শুরু হওয়া প্রথম ধাপের ওমরাহ আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। প্রতিদিন এক হাজার করে ছয়টি দলে মোট ছয় হাজার লোক ওমরাহে অংশগ্রহণ করতে পারবেন। ১৮ অক্টোরব দ্বিতীয় ধাপে প্রতিদিন ১৫ হাজার লোক অংশগ্রহণ করতে পারবেন। ১ নভেম্বর তৃতীয় ধাপে প্রতিদিন ২০ হাজার লোক অংশ নিতে পারবেন ওমরাহে। তৃতীয় ধাপে বিশ্বের সুনির্দিষ্ট দেশের মুসলিমরা অংশগ্রহণের সুযোগ পাবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চতুর্থ ধাপে ওমরাহ ও পবিত্র দুই মসজিদে মুসল্লি সমাগম স্বাভাবিক হবে।

ওমরাহে অংশগ্রহণের জন্য ‘ইতিমারনা’ অ্যাপের সাহায্যে নিবন্ধন করতে হয়। ২৭ সেপ্টেম্বর অ্যাপটি চালু হওয়ার পাঁচ দিনের মধ্যে এক লাখ ৮০ হাজার ৪১ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে প্রতিটি দল ওমরাহের জন্য তিন ঘণ্টা সময় পাবে। তাওয়াফের সময় ওমরাহ পালনকারীদের নিয়ে চলার জন্য ১৬ জন দলনেতা থাকবেন। পবিত্র কাবা মসজিদে থাকা সব টয়লেট প্রতিদিন ছয়বার ধৌত করা হবে ও জীবাণুমুক্ত করা হবে। তাছাড়া কার্পেট, হুইলচেয়ারসহ অন্য জিনিসপত্র নিয়মিত জীবাণুমুক্ত করা হবে।

শেয়ার করুন

আজ থেকে সীমিত আকারে শুরু ওমরাহ

তারিখ : ০৪:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০