০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

ইদলিব ইস্যুতে রাশিয়া সফরে এরদোগান

  • তারিখ : ০৬:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
  • / 1394

অনলাইন ডেস্ক :

ইদলিব ইস্যুতে রাশিয়া সফরে গেলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। বৃহস্পতিবার মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইদলিব নিয়ে বৈঠক করবেন এরদোগান।

এরদোগানকে বিমানবন্দরে স্বাগত জানান রাশিয়ান উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ, তুর্কিতে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আকেকসে ইয়ারহভ ও তুরস্কের রাষ্ট্রদূত মেহমেত সামসারসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা। খবর তুর্কির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলুর।

সফরে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু ও প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার।

এরদোগান ও পুতিন সিরিয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে রয়েছে যুদ্ধবিরতি লংঘন, নিরাপত্তা অঞ্চল ও ২০১১ সাল থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিরোধীদের শক্ত অবস্থান।

গত ফেব্রুয়ারিতে সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর বিমান হামলায় ৩৪ তুর্কি সেনা নিহত হওয়ার ঘটনায় গত ১ মার্চ তুরস্ক অপারেশন স্প্রিং শিল্ড পরিচালনা ঘোষণা দেয়। আসাদ সরকার ও তার জোট ২০১৮ সালের যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে ও ইদলিবের নিরাপদ অঞ্চলে হামলা চালায়। এ সব হামলায় এখন পর্যন্ত তুরস্ক ৩৭ লাখের বেশি শরণার্থী আশ্রয় দিয়েছে।

শেয়ার করুন

ইদলিব ইস্যুতে রাশিয়া সফরে এরদোগান

তারিখ : ০৬:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০