০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ঈদের পর রাজধানীতে বাতাসের মানের উন্নতি

  • তারিখ : ১১:৪৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
  • / 415

ঈদের ছুটির পর রাজধানী ঢাকায় বাতাসের মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা উঠে আসে ২৬তম অবস্থানে, যা বাতাসের মানকে ‘গ্রহণযোগ্য’ নির্দেশ করে।

এ দিন দুপুর ১২টা ৩২ মিনিটে একিউআই সূচকে এ মহানগরীর স্কোর ছিল ৬৭। একিউআই সূচকে স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়। তবে এ অবস্থায় কিছু মানুষ, বিশেষ করে বায়ু দূষণে যারা সংবেদনশীল তাদের ঝুঁকি থাকতে পারে।

মেক্সিকোর মেক্সিকো সিটি, সৌদি আরবের রিয়াদ ও ভারতের দিল্লি যথাক্রমে ১১৯, ১১৩ এবং ১০৪ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

রাজধানী ঢাকায় বুধবার ভোরে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ কালবৈশাখী বয়ে যায়। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার।

শেয়ার করুন

ঈদের পর রাজধানীতে বাতাসের মানের উন্নতি

তারিখ : ১১:৪৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০