০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

একঘরে দুই স্বামী নিয়ে তরুণীর বসবাস, তোলপাড়

  • তারিখ : ০১:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • / 619

ধামরাই প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ে এক স্ত্রী তার দুই স্বামী নিয়ে এক ছাদের নিচে বসবাস করছেন। এটি কোনো বাংলা সিনেমার নাম নয়। এমনি ঘটনা ঘটেছে গাঙ্গুটিয়া গ্রামে। এ ঘটনায় গণপিটুনির পর এক স্বামী পালিয়ে যেতে পারলেও আরেক স্বামী স্ত্রীসহ আছেন পুলিশ হেফাজতে।

জানা গেছে, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে এক তরুণী (১৯) গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। রাত্রি যাপনও করেন একইসঙ্গে।

স্থানীয়রা বেশ কয়েক দিন ধরে গোপনে নজর রাখেন ওই তরুণীর ওপর। পরে শনিবার সন্ধ্যায় এলাকাবাসী দুই স্বামীসহ ওই তরুণীকে একটি কক্ষে আটক করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনিও দেন। এক পর্যায়ে রেজাউল করিম রাজা নামের এক স্বামী কৌশলে পালিয়ে যান। পরে এলাকাবাসী অপর স্বামী রনি মিয়াসহ ওই তরুণীকে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় রাসেল মিয়া বলেন, স্থানীয়রা আটকের পর ওই তরুণী দুজনকেই তার স্বামী দাবি করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান মফিজ বলেন, এক বধূর দুই স্বামী এমন কথা স্থানীয়রা বলছেন। এলাকাবাসী এক তরুণ ও এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

শেয়ার করুন

একঘরে দুই স্বামী নিয়ে তরুণীর বসবাস, তোলপাড়

তারিখ : ০১:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২