০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় নতুন টিউবওয়েল দিয়ে বের হচ্ছে গ্যাস

  • তারিখ : ০৩:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / 525

কুমিল্লার লাকসামে নতুন স্থাপন করা টিউবওয়েল দিয়ে গ্যাস বের হচ্ছে। তাতে দিয়াশলাইয়ের কাঠি ধরলে আগুন জ্বলছে। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার আজগরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটার পূর্বপাড়া আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, আবুল কালামের বাড়িতে রোববার সকালে নতুন টিউবওয়েল বসানো হয়। কাজ শেষ হলে দুপুর ১২টার দিকে হঠাৎ অনর্গল পানি বের হতে থাকে। এরসঙ্গে টিউবওয়েলের মুখ দিয়ে গ্যাসও বের হয়। এ সময় স্থানীয়রা দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা আবুল কালামের বাড়িতে ভিড় জমান।

বাড়ির মালিক আবুল কালাম বলেন, ‘সকাল ৮টা থেকে টিউবওয়েল বসানোর কাজ শুরু হয়। কাজ শেষ করার পর দেখি অনর্গল পানি পড়ছে। সঙ্গে গ্যাসের গন্ধ পাই। পরে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে জ্বলতে থাকে।’ টিউবওয়েল দিয়ে গ্যাস বের হওয়া দেখতে আসা আব্দুস সালাম বলেন, ‘দুপুর থেকে অনর্গল পানি ও গ্যাস বের হচ্ছে। নিচে গ্যাসের খনি থাকতে পারে। বিশেষজ্ঞরা এ বিষয়ে ভালো বলতে পারবেন।’

এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ

শেয়ার করুন

কুমিল্লায় নতুন টিউবওয়েল দিয়ে বের হচ্ছে গ্যাস

তারিখ : ০৩:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩