০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লার কর কমিশনার আরিফের বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রাপ্তি

  • তারিখ : ১০:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • / 1493

সংবাদ বিজ্ঞপ্তি:
৬টি জেলা নিয়ে গঠিত কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার এমএম ফজলুল হক আরিফকে স্কাউটিংয়ে তাঁর অসামান্য অবদানের জন্য বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ জাতীয় অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ (Silver Tiger) প্রদত্তহয়। মহামান্য রাষ্ট্রপতির পক্ষে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মাহবুব আলী ৩০ অক্টোবর বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলে দেশ-বিদেশের কৃতী ১২ জন স্কাউটারকে বাংলাদেশ স্কাউটসের এ বিরল সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রদান করেন।
কর কমিশনার আরিফ ইতি পূর্বে সকল বিসিএস ক্যাডারের প্রশিক্ষণার্থীদের মধ্যে বিপিএটিসিতে প্রথম স্থান অধিকার করে রেক্টরর্স স্বর্ণপদক (১৯৯৫), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রোভারদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্টস্ রোভার স্কাউট অ্যাওয়ার্ড (১৯৮৮) এবং বাংলাদেশের শ্রেষ্ঠ রোটারী ক্লাব সভাপতি হিসেবে গভর্ণর স্বর্ণপদক (২০০৭-০৮) প্রাপ্ত। সমাজসেবায় দেশের ৮১ বছরের রেকর্ড ভেঙ্গে রোটারী ফাউন্ডশনে মিলিয়ন ডলার তহবিল গঠনে কার্যকর নেতৃত্বের কারণে আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত রোটারী গভর্ণর (২০১৭-১৮)। তিনি রোটারীর যুব আন্দোলন রোটার‌্যাক্ট এর অত্যন্ত সফল নির্বাচিত বাংলাদেশ প্রধানছিলেন (১৯৯৪-৯৫)।

তিনি এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মানবিক বিভাগে মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান (১৯৮১) অর্জন উত্তর রেসিডেন সিয়েল মডেল কলেজ হতে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে বিএসএস (অনার্স) ও এমএসএস (১৯৮৭) ডিগ্রী অর্জন করেন। তিনি আন্তর্জাতিক conglomerate DAEWOO এর ব্যবস্থাপক ছিলেন। পরবর্তীতে বিসিএস (ট্রেড), বিসিএস (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট) এবং বিসিএস (ট্যাকসেশন) ক্যাডারে চাকুরী প্রাপ্ত হন।

জনাব আরিফ ঢাকাবিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ছিলেন। নিবেদিত প্রাণ স্কাউটার হিসেবে স্কাউটিং এ অবদানের জন্য তিনি ইতি পূর্বে চীফ ন্যাশনাল কমিশনার অ্যাওয়ার্ড (২০০৮), বাংলাদেশ স্কাউটসের সভাপতি অ্যাওয়ার্ড (২০০৯) এবং দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় অ্যাওয়ার্ড ‘রৌপ্য ইলিশ’ (২০১২) প্রাপ্ত হন। ইতিপূর্বে বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং), জাতীয় উপ কমিশনার (আন্তর্জাতিক) এবং জাতীয় উপ কমিশনার (ফাউন্ডেশন) এর দায়িত্বও দক্ষতার সাথে পালন করেন। জাতীয় কমিশনার (ফাউন্ডেশন) হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ স্কাউটস্ ফাউন্ডেশনের রেকর্ড তহবিল সংগ্রহে তাঁর উল্লেখ যোগ্য ভূমিকা অব্যাহত আছে।

বহুমুখী কার্যক্রমের সাথে জড়িত হয়ে তিনি মেধা এবং দক্ষতার স্বাক্ষর রাখছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের ইংরেজি সংবাদ উপস্থাপক এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠানের মাষ্টার অবসিরেমনি সহ বিজয় দিবসের জাতীয় প্যারেডের ও ধারাভাষ্যকার (২০০৭-০৯)। তিনি বিসিএস (ট্যাকসেশন) এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ (২০১৪-১৭), বিসিএস (ট্যাকসেশন) কোঅপারেটিভ এর মহাসচিব, অফিসার্স ক্লাব ঢাকার নির্বাচিত নির্বাহী সদস্য (বহুবার) এবং একাধিক ক্রীড়া ফেডারেশনের সহ সভাপতি ছাড়াও বহুসামাজিক সংস্থায় সক্রিয় দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষকতা ছাড়াও বিপিএটিসি, বিসিএস (কর), বিসিএস (প্রশাসন), পুলিশ স্টাফ কলেজসহ বিভিন্ন বিসিএস প্রশিক্ষণ সংস্থায় নেতৃত্ব এবং আয়কর বিষয়ে অতিথি প্রশিক্ষক।

তার পিতা অবসরপ্রাপ্ত সামরিক প্রকৌশলী এমএম শামসুল হক এবং মাতা প্রাক্তন শিক্ষয়িত্রী মরিয়ম হক। স্ত্রী সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ¯œাতকোত্তর রোকেয়া হক বিশ্ব ব্যাংকের গুরুত্বপূর্ণ স্থায়ী পদে কর্মরত। পুত্র আসির আরিফ (২৪) এবং কন্যা অরিহা আরিফ (২৩) বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী।

শেয়ার করুন

কুমিল্লার কর কমিশনার আরিফের বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রাপ্তি

তারিখ : ১০:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯