০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

কুমিল্লার মুরাদনগরে আগুনে তিনটি দোকান পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষতি

  • তারিখ : ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
  • / 1173

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী বাজারে এক অগ্নিকান্ডে তিনটি দোকানসহ দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের সিদ্ধেশ্বরী বাজারের মোহন মিয়ার হার্ডওয়্যার ও জালাল মিয়ার লেপ-তোষকের দোকনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকানীরা। এর মধ্যে মোহন মিয়ার হার্ডওয়্যার দোকনের মালামাল পুড়েছে প্রায় ২৭ লাখ টাকার।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে জালাল মিয়ার লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আশ-পাশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন মুরাদনগর ফায়ার সার্ভিসে ফোন করলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে জালাল মিয়ার ২টি লেপ-তোষকের দোকান ও সাথে থাকা মোহন মিয়ার হার্ডওয়্যারের দোকানসহ তিনটি দোকানের সকল মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার আবদুর রব জানান, আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনি তবে আগুনের সূত্রপাত হওয়ার এখনো কোন নিদিষ্ট কারণ পাওয়া যায়নি।

শেয়ার করুন

কুমিল্লার মুরাদনগরে আগুনে তিনটি দোকান পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষতি

তারিখ : ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০