১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

  • তারিখ : ০৩:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / 685

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ৭টায় লাকসাম-নোয়াখালী রেল লাইনের লাকসাম পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস (আপ-৭১১) ট্রেনটি ঐ স্থান অতিক্রমকালে রওশন ট্রেনে কাটা পড়ে।
নিহতের ছেলে শাফি (১৭) জানান, ৪ মাস আগে রওশনের দ্বিতীয় স্বামী খিলার মোতালেব হোসেনের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে তিনি ডিপ্রেশনে ভুগছেন।

রওশন বিনতে শফিক মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। রওশন লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। ছেলে-মেয়েকে নিয়ে তিনি উত্তর লাকসাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নোয়াখালী রেলগেইটের গেইটম্যান মাহফুজুর রহমান জানান, ট্রেন আসার সময় গেইট নামানোর পর গেইটের অদূরে দেখি পৌর ভবনের সামনে এ মহিলা ট্রেনের নিচে শুয়ে পড়ে। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহতের মাথা ও হাত বিচ্ছিন্ন হয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

তারিখ : ০৩:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩