০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

  • তারিখ : ০১:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / 681

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে হুমায়ুন আহমেদ (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফতেহপুর কান্দিরপাড় এলাকায় তার মৃত্যু হয়।

নিহত হুমায়ুন আহমেদ লাকসাম উপজেলার ফতেহপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ছিলেন। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টার দিকে ফতেহপুর কান্দিরপাড় এলকায় রেললাইনের পাশে একটি দোকানে চা খেয়ে বাড়ি ফেরার পথে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হুমায়ুন আহমেদ ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর রেলওয়ে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের মৃহদেহ হস্থান্তর করা হবে।

শেয়ার করুন

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

তারিখ : ০১:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩