১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াসের ১২ বছর কারাদণ্ড

  • তারিখ : ১১:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / 706

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজের ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৯ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা আদালতের অতিরিক্ত পিপি মুজিবুর রহমান বাহার।

পিপি মুজিবুর রহমান বাহার জানিয়েছেন, ২০১৫ সালে কোটবাড়ির সালমানপুর এলাকায় দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি রিভলবার ও একটি মোটরসাইকেলসহ ইলিয়াসকে গ্রেপ্তার করে র‍্যাব।

অস্ত্র উদ্ধারের ঘটনায় সে সময় র‍্যাব বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে আদালত মামলার রায় ঘোষণা করে। রায় ঘোষণার সময় ইলিয়াস উপস্থিত ছিলেন না।

উল্লেখ, ছাত্রলীগ নেতা ইলিয়াসের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য, খুন, টেন্ডারবাজি, অস্ত্র প্রদর্শন, নিয়োগ বাণিজ্য, দুর্নীতিসহ নানান অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে বহুবার সংবাদ প্রকাশ হয়।

শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াসের ১২ বছর কারাদণ্ড

তারিখ : ১১:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩