০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বৈকালিক চেম্বার উদ্বোধন

  • তারিখ : ১০:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • / 409

নিজস্ব প্রতিবেদন

কম খরচে উন্নত চিকিৎসা এ শ্লোগানকে ধারণ করে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্নে অবস্থিত সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা প্রদান করে আসা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের সকাল বেলার চেম্বারের পাশাপাশি এবার বৈকালিক চেম্বার এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন বিকাল ৪ থেকে ৬ টা পর্যন্ত রোগি দেখবেন বিশেষজ্ঞ ডাক্তারগণ।
সোমবার (১ আগস্ট) বৈকালিক চেম্বার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা আমাদের শ্রদ্ধেয় ও সম্মানিত মেহমান।
সেবা নিতে আসা মানুষ যাতে সন্তোষ থাকে এ বিষয়ে সকলে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বৈকালিক চেম্বার উদ্বোধনের মধ্য দিয়ে কুমিল্লা সহ আশপাশের জেলা থেকে সেবা নিতে আসা মানুষের জন্য চিকিৎসা সেবা আরো একধাপ এগিয়ে গেলো।

সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নুর উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (লেঃ কর্ণেল) ডাঃ মোঃ নুর নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন. সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শফিকুর রহমান পাটোয়ারী,সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ হাবিবা চৌধুরী, সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ খোরশেদ আলম, নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ হারুনুর রশিদ ভূইয়া, সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ জাহাঙ্গীর হোসেন, এডভোকেট মোঃ শাহজাহান,মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মাহাবুব ইসলাম মজুমদার,সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালক মুজিবুর রহমান ভূঁইয়া, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নাসির উদ্দিন মাহমুদ, শিশু বিভাগের বিভাগীয় পরিচালক ডাঃ জহিরুল আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ বেলাল হোসাইন।
এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি মঙ্গলবার সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ফ্রি রোগী দেখা হয়।

শেয়ার করুন

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বৈকালিক চেম্বার উদ্বোধন

তারিখ : ১০:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২