০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কোয়ারেন্টাইনে মাহাথির

  • তারিখ : ০৩:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
  • / 1144

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত এক পার্লামেন্ট সদস্যের সংস্পর্শে আসার পর স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
বৃহস্পতিবার তার এক মুখপাত্র বলেন, তুন মাহাথির বর্তমানে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রয়েছেন। মঙ্গলবার তিনি কোভিড-১৯ ভাইরাসের পরীক্ষা করেছেন।- খবর স্ট্রেইটস টাইমসের।

তবে পরীক্ষার ফল প্রকাশে অনিচ্ছার কথা জানিয়েছেন তিনি।

এমপি কেলভিন ই লি উয়েনের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে ৯৫ বছর বয়সী মাহাথিরকে। সারওয়াক জেনারেল হাসপাতালে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ওই এমপি।

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন উয়েন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত আরেক এমপি অ্যান্ড্রু লিং বিউর সংস্পর্শে এসেছিলেন।

টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে নিজের কোয়ারেন্টাইনে থাকার অভিজ্ঞতার কথা জানান মাহাথির। তিনি বলেন, আমি কোয়ারেন্টাইনে রয়েছি। সংকট সমাধানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে অবশ্যই ১৪ দিন এ অবস্থায় থাকতে হবে।

কোয়ারেন্টাইনে থাকলে ভাইরাস অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা কম থাকবে বলেও মন্তব্য করেন মাহাথির।

শেয়ার করুন

কোয়ারেন্টাইনে মাহাথির

তারিখ : ০৩:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০