০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

গর্ভবতী সেজে কারাবন্দি স্বামীকে দেখতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক নারী

  • তারিখ : ১২:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • / 1121

অনলাইন ডেস্ক :

গর্ভবতী সেজে কারাবন্দি স্বামীকে দেখতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক নারী।

ব্রাজিলে বেলো হরাইজন্তের কাছে এক কারাগারে এ ঘটনা ঘটেছে।

জেলে স্বামীর কাছে নিষিদ্ধ দ্রব্য পাচারের অভিযোগে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।

রুশ সংবাদমাধ্যম আরটির বরাতে আনন্দবাজার জানিয়েছে, নেলসন হাঙ্গেরিয়া জেলে স্বামীর সঙ্গে দেখা করতে যান এক যুবতী। গেট দিয়ে ঢোকার সময় কারারক্ষীদের জানান, তিনি গর্ভবতী।

জেলের নিয়ম অনুযায়ী গর্ভবতী নারীদের স্ক্যান করা হয় না। কারারক্ষীরাই তল্লাশি করে ভেতরে যেতে দেন।

কিন্তু ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহ হয় কারারক্ষীদের। এরপর তার দেহ তল্লাশি করা হয়।

তার পোশাক ও অন্তর্বাসের মধ্যে লুকিয়ে রাখা একের পর এক নিষিদ্ধ জিনিসপত্র বের হতে থাকে।

১২টি মোবাইল ফোন সঙ্গে চার্জার, সিম কার্ড, হেডফোন, চুইংগাম, একগুচ্ছ ওষুধ, টাকা এবং একটি হাতুড়ি উদ্ধার করা হয়। এগুলো ওই নারীর জাম্পশুট ও অন্তর্বাসের মধ্যে লুকিয়ে এবং কোমরে টেপ দিয়ে আটকে রাখা ছিল।

জেরায় ওই নারী জানিয়েছেন, স্বামী ও স্বামীর বন্ধুদের জন্য এই সব জিনিস জেলের ভেতরে নিয়ে যাচ্ছিলেন তিনি।

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারীকে ভেসপাসিয়ানো জেলে রাখা হয়েছে।

শেয়ার করুন

গর্ভবতী সেজে কারাবন্দি স্বামীকে দেখতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক নারী

তারিখ : ১২:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০