০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

চলচ্চিত্রে ফিরছেন দিঘী

  • তারিখ : ১২:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
  • / 1110

অনলাইন ডেস্ক :

৮ বছর পর চলচ্চিত্রে ফিরছেন জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র শিল্পী দিঘী। নির্মিতব্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে একটি চরিত্রে দেখা যেতে পারে দীঘিকে।

গত ১ মার্চ এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসিমিনের স্বাক্ষরিত যে প্রজ্ঞাপন প্রকাশিত হয়, তাতে প্রাথমিকভাবে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে কাজ করবেন এমন ৫০ জন অভিনেতা-অভিনেত্রীর নাম উল্লেখ করা হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব ওরফে ‘রেনু’র চরিত্রে রয়েছে প্রার্থনা দীঘির নাম।
দীঘির বাবা অভিনেতা সুব্রত গণমাধ্যমকে জানান, ৯ ফেব্রুয়ারি বিটিভি ভবনে দীঘি অডিশন দেয়। প্রজ্ঞাপনের মাধ্যমে জেনেছি, সেখানে রেনু চরিত্রে দীঘির নাম রয়েছে। দীঘির কাছে এখনো কোনো চূড়ান্ত বার্তা আসেনি। প্রজ্ঞাপনটিতে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর বিষয়টি চূড়ান্ত হতে পারে। দীঘি যদি রেনুর চরিত্রের জন্য সুযোগ পায়, তাহলে এ ছবিটিই হবে তার কামব্যাক। দীঘি যদি রেনুর চরিত্রটি করে তাহলে ১৩-১৭ বছর বয়সের সময়টায় রেনু চরিত্রে অভিনয় করবে।

শেয়ার করুন

চলচ্চিত্রে ফিরছেন দিঘী

তারিখ : ১২:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০