১১:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ছোটরায় সকাল হলেই রাস্তা পরিস্কার শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা

  • তারিখ : ১১:৩৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯
  • / 1229

এমদাদুল হক সোহাগ :
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের পরিস্কার পরিছন্নতায় প্রতিদিনই কাজ করে যাচ্ছেন পরিছন্নতা কর্মীরা। ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদের উদ্যেগে ও সার্বিক তত্ত্বাবধানে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঝাড়– দিয়ে ও ময়লা কুড়িয়ে পরিস্কার করা হচ্ছে। হেমন্ত কালে গাছের পাতা ঝড়ে পড়ে সড়ক অপরিচ্ছন্ন হয়ে যায়। নিয়মিত পরিস্কার না করলে পাতা ও ময়লার স্তুপ বেড়ে যায়। ভালো লাগার বিষয় হচ্ছে, ওয়ার্ড কাউন্সিলর নিজে দাড়িয়ে থেকে পরিচ্ছন্নতার কাজ তদারকি করেন।
জানা যায়, দুই নং ওয়ার্ডের জন্য দু’জন মহিলা ও দুই জন পুরুষ পরিচ্ছন্ন কর্মী বরাদ্ধ আছে। প্রতিদিন তারা সকাল থেকে কাজ শুরু করেন। মহিলা দু’জন সকাল থেকে বেলা দশটা পর্যন্ত ঝাড়– দেন এবং পুরুষ দু’জন দুপুর আড়াইটা পর্যন্ত ড্রেন ও ময়লা আবর্জনা পরিস্কার করে থাকেন। গতকাল শুক্রবার সকালে ছোটরা এলাকার মালেক মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সড়কের ময়লা আবর্জনা পরিস্কার করছেন পরিচ্ছন্ন কর্মীরা। তাদের সাথে সাতে ঘুরছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ। সকালে হাটা হাটির পাশাপাশি সড়কের পরিচ্ছন্নতার কাজ তদারকি করছেন তিনি। তিনি বলেন, আমার ওয়ার্ডের পরিচ্ছন্নতার জন্য চার জন কর্মী বরাদ্ধ রয়েছে। আমার নির্দেশে তারা সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঝাড়– দেয়ার পাশাপাশি ময়লা আবর্জনা ও ড্রেন পরিস্কার রাখছেন। লোকবল কম হওয়াতে একদিনে ওয়ার্ডের সব সড়কে ঝাড়– দিতে পারেনা। লোক বল আরো থাকলে ভালো হতো। জনগণের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করে কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি ওয়ার্ড বাসীর সেবা করার জন্য।

শেয়ার করুন

ছোটরায় সকাল হলেই রাস্তা পরিস্কার শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা

তারিখ : ১১:৩৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯