১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আলম

  • তারিখ : ১২:০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
  • / 1119

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) -এর নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। তিনি সর্বশেষ বগুড়ায় একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

প্রতিরক্ষামন্ত্রণালয়ের সূত্র জানায়, ডিজিএফআইয়ে গত তিন বছর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন সাভারে নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

এদিকে সাভারের জিওসি হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল আকবর পেয়েছেন মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ‌্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্টের দায়িত্ব। সেখানে তিনি মেজর জেনারেল এনায়েত উল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন।

মেজর জেনারেল এনায়েত উল্লাহকে সেনা সদরদপ্তরে পাঠানো হয়েছে অ্যাডজুট্যান্ট জেনারেলের দায়িত্ব দিয়ে। আর ওই পদে এতদিন দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল হুমায়ুন কবির যশোরে সেনাবাহিনীর ৫৫-তম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পেয়েছেন।

শেয়ার করুন

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আলম

তারিখ : ১২:০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০