১২:২৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

তফসিল ঘোষণার পর বিশৃঙ্খলা করলেই কঠোর ব্যবস্থা: ডিবি

  • তারিখ : ০৫:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / 324

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কেউ জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিবিপ্রধান বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর কেউ যদি সহিংসতা করে অথবা উসকানি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তা দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি থাকবে। পাশাপাশি অলিগলিতে মোটরসাইকেল পেট্রল টিম কাজ করবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা মতো পুলিশ কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, বিদেশে বসে কারা উসকানি দিচ্ছে সে বিষয়ে পুলিশ জানে। কেউ যাতে নাশকতা না করতে পারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ।

শেয়ার করুন

তফসিল ঘোষণার পর বিশৃঙ্খলা করলেই কঠোর ব্যবস্থা: ডিবি

তারিখ : ০৫:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩