০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

দুটি ছাড়া সকল মসজিদে নামাজ বন্ধ করেছে সৌদি আরব

  • তারিখ : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • / 1287

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া বাকি সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা ঘোষণা করেছে সৌদি আরব।

আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় সংগঠন দ্য কাউন্সিল অব স্কলার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময়ে মসজিদের দরজা সাময়িকভাবে বন্ধ থাকবে। জামায়াতে নামাজ পড়া স্থগিত করা হয়েছে। তবে, মসজিদ থেকে মোয়াজ্জিন আজান দিতে পারবেন। মুসল্লিদের বাসায় নামাজ পড়ার পরামর্শ দিয়েছে সৌদি সরকার।

উল্লেখ্য, গত ৫ মার্চ মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল সৌদি কর্তৃপক্ষ। একই দিন বন্ধ করে দেয়া হয় মদিনার মসজিদে নববীও। অবশ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে একদিন পরেই ফের খুলে দেয়া হয় মসজিদ দু’টি।

বিশ্বের অন্তত ১৬৩টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯০ হাজার ৯২৮ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৩১ জনের। তবে, প্রায় ৮০ হাজার ৮৮৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন। সৌদি আরবে এ পর্যন্ত অন্তত ১৭১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৮ জন।

শেয়ার করুন

দুটি ছাড়া সকল মসজিদে নামাজ বন্ধ করেছে সৌদি আরব

তারিখ : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০