০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

নিরাপদ খাদ্য আইন সংশোধনের দাবিতে হোটেল নুরজাহানে ২ ঘন্টা কর্মবিরতি পালন

  • তারিখ : ০৮:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • / 1504

নিজস্ব প্রতিবেদক :
নিরাপদ খাদ্য আইন সংশোধন,ভোক্তা অধিকারের নামে হয়রানি বন্ধ করা ও দেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে জরিমানার হার নির্ধারণের দাবিতে বৃহস্পতিবার সকালে কুমিল্লার রেস্তোরা,বেকারী,মিষ্টি ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কুমিল্লা রেস্তোরা,বেকারী,মিষ্টি ঐক্য পরিষদের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৯টা হতে ১১ টা পর্যন্ত হোটেল নুরজাহান সহ সংগঠনের আওতাধীন সকল প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মবিরতি পালন করে। এ ব্যাপারে হোটেল নুরজাহান এর জিএম আনোয়ারুল হক জানান, সরকার কে ভ্যাট,ইনকাম ট্যাক্স প্রদান সহ সকল প্রকার নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করে আসছি। নিরাপদ খাদ্য আইনের নামে কর্তৃপক্ষ যে পরিমাণ জরিমানা করছে তা ব্যবসায়ীদের উপর জুলুম ছাড়া আর কিছুই নয়। আমরা সরকারের নিকট নিরাপদ খাদ্য আইন সংশোধন,ভোক্তা অধিকারের নামে হয়রানি বন্ধ করা ও দেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে জরিমানার হার নির্ধারণের দাবি জানাচ্ছি।

শেয়ার করুন

নিরাপদ খাদ্য আইন সংশোধনের দাবিতে হোটেল নুরজাহানে ২ ঘন্টা কর্মবিরতি পালন

তারিখ : ০৮:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০