০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

পাকা তালের বড়া তৈরির রেসিপি

  • তারিখ : ০৫:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • / 693

লাইফস্টাইল ডেস্ক :

পিঠা কি কেবল শীতকালেই খাওয়া হয়? ভোজনপ্রেমী বাঙালির রান্নাঘরে সারাবছরই থাকে কোনো না কোনো পিঠার আয়োজন। এই যেমন এখন পাকা তালের সময়। সেই তাল দিয়ে মজার সব পিঠা তৈরি করে না খেলে কি চলে! সুস্বাদু তালবড়ার নাম শুনলে জিভে জল চলে আসে যেন। এটি তৈরি করতে খুব বেশি ঝামেলা নেই। রেসিপি জানা থাকলে খুব সহজেই তৈরি করতে পারবেন এই পিঠা। চলুন জেনে নেওয়া যাক তালের বড়া তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

তালের ক্বাথ- ১ কাপ

চিনি- দেড় কাপ

চালের গুঁড়া- ২ কাপ

ময়দা- আধা কাপ

নারিকেল কোড়ানো- ১ কাপ

ডিম- ১টি

ঘন দুধ- ১ কাপ

লবণ- সামান্য

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

প্রথমে চালের গুঁড়া ও ময়দা একসঙ্গে মিশিয়ে নিন। এরপর অন্য একটি পাত্রে তালের রস, দুধ ডিম মিশিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করে নিন। এই পর্যায়ে দুই মিশ্রণ ধীরে ধীরে মিশিয়ে নিন। চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম হতে দিন। তেল গরম হলে তাতে মিশ্রণ থেকে গোলা নিয়ে ছোট ছোট বড়া তৈরি করে নিন। বাদামী হলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু তালের বড়া।

শেয়ার করুন

পাকা তালের বড়া তৈরির রেসিপি

তারিখ : ০৫:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১