০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

বিজয়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির’র প্রার্থীতা প্রত্যাহার

  • তারিখ : ০৬:০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / 693

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর (ইভিএম পদ্ধতিতে) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, চৌয়ারা, বারপাড়া,জোড়কানন পূর্ব ও জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে।

১২ নভেম্বর পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। বৃহস্পতিবার ১নং বিজয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির রিটার্নিং অফিসার কার্যালয়ে এসে তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ রায়হান আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, হুমায়ুন কবির বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি’র অনুরোধে হুমায়ুন কবির তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর প্রতীক বরাদ্ধ এবং ২৮ নভেম্বর এ পাঁচটি ইউনিয়ন পরিষদে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

বিজয়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির’র প্রার্থীতা প্রত্যাহার

তারিখ : ০৬:০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২