০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

ভালোবাসা দিবসে ঝরে গেল ২২টি জীবন

  • তারিখ : ১২:৩৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
  • / 1633

বিশ্ব ভালোবাসা দিবসে আজ বাংলাদেশে যেন লেগেছিল লা’শের মিছিল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালেই রাঙামাটিতে ডুবে যায় একটি টুরিস্ট বোট, মারা যান পাঁচজন দর্শনার্থী। ঘটনাটি ঘটে কাপ্তাই হৃদে। একই স্থানে দুপুরে ডুবে যায় আরও একটি টুরিস্ট বোট, এবার মারা যান তিনজন। এ তো কেবল শুরু, সারাদিন ধরে দেশজুড়ে ঘটেছে এমন আরো অনেক ঘটনা।

কুমিল্লায় অসুস্থ মা’কে নিয়ে ফিরছিলেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ফেরার পথে বেপরোয়া এনা বাসের চাপায় নিহত হন তিনি। ব্রাহ্মণবাড়িয়াতে সম্পত্তির ভাগ দিতে দেরি হওয়ায় বাবাকে মেরে ফেলেছেন এক ছেলে। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো দুইজন। আবার রাঙামাটিতেই বাস উলটে প্রাণ হারিয়েছেন বাসের হেলপার। গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচজন।
সন্ধ্যার দিকে জানা যায় আরেকটি বড় ঘটনা। রাজধানী ঢাকার দক্ষিণখানে প্রেমবাগান এলাকার একটি বাসায় মেলে এক নারী ও দুই শিশুর মরদেহ। পরে জানা যায় এরা মা ও সন্তান। তবে ঐ নারীর স্বামীকে খুঁজে পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে মেরে তিনি গা ঢাকা দিয়েছেন। এছাড়া, বাবা বকাঝকা করায় ভোলা জেলায় আত্নহত্যা করেছে সাদিয়া নামের এক কিশোরী। আজ ভালোবাসা দিবসের দিনজুড়ে এভাবেই সারাদেশে ঝরে গেছে অন্তত ২২টি প্রাণ।

শেয়ার করুন

ভালোবাসা দিবসে ঝরে গেল ২২টি জীবন

তারিখ : ১২:৩৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০