০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

মুরাদনগরে মন্দিরের গাছ কাটার মামলায় যুবক গ্রেফতার

  • তারিখ : ১১:২৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / 429

ওসমান গনি সরকার, মুরাদনগর :

কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন আলীরচর গ্রামের শ্রী শ্রী বিশ্বাম্বর দেবতা মন্দিরের গাছ বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় অপু দেবনাথ (৩০) নামে একজন আসামিকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। বৃহস্পতিবার অপু দেবনাথকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ অপু দেবনাথ তার লোকজন নিয়ে মন্দিরের বড় বড় মোট ৯ টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫৫ হাজার টাকা। মন্দিরের পূজারী পরিমল দেবনাথ মালু গাছ কাটা বাধা দিতে গেলে অপু দেবনাথ তাকে মারধর করে। পরে এলাকাবাসী ও মন্দিরের কমিটির কাছে বিচার দিলে তারা অপু দেবনাথ এর বিচার করতে অপারগতা প্রকাশ করলে মন্দিরের কমিটির অনুমতিক্রমে গত ২৮ ফেব্রুয়ারী ২০২৪ কুমিল্লার সিনিঃ জুডিঃ ম্যাজিঃ ৮ নং আমলী আদালতে মামলা দায়ের করেন।

মন্দিরের সভাপতি শ্রী গৌরাংগ দেবনাথ বলেন, আসামি অপু দেবনাথ অত্যন্ত উশৃঙ্খল, মাদকাসক্ত ও জোয়ারী প্রকৃতির। সে মন্দিরের কিছু অংশ জায়গা দখল করার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করে আসছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুর রহমান বলেন, আসামি অপু দেবনাথকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে মন্দিরের গাছ কাটার মামলায় যুবক গ্রেফতার

তারিখ : ১১:২৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪