১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

যেভাবে তৈরি করবেন কিসমিস

  • তারিখ : ০৫:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • / 1361

লাইফস্টাইল ডেস্ক :
কিসমিস খেতে আমরা অনেকেই পছন্দ করি। তবে কিসমিস কিন্তু সাধারণত আমরা কিনে খেয়ে থাকি। মিষ্টি খাবার সাজাতে ও স্বাদ বাড়াতে কিসমিস খেতে পারেন। ঘরেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করতে পারেন কিসমিস।

আসুন জেনে নেই যেভাবে তৈরি করবেন কিসমিস-

ফুটন্ত পানিতে ১ কেজি আঙুর দিয়ে দিন। এবার আবারও বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। বলক আসার সঙ্গে সঙ্গে আঙুর ভেসে উঠবে। আঙুরগুলোর মাঝে ফাটলও দেখা দেবে। এরপর পানি থেকে আঙুরগুলো উঠিয়ে চালুনির মধ্যে নিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিন।

এবার আঙুর শুকিয়ে কিসমিস তৈরির পালা। বড় ছিদ্রওয়ালা একটি ঝুড়ি বা চালুনির উপরে পাতলা সুতি কাপড় বিছিয়ে নিন। কাপড়ের উপরে ফাঁকা ফাঁকা করে আঙুরগুলো রেখে কড়া রোদে দিন। দুই দিন পর্যন্ত শুকান। ব্যস তৈরি হয়ে গেল কিসমিস। আর যদি একটু ভেজাও থাকে তবে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন।

একটি ঢাকনাযুক্ত বয়ামে দুই মাস পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন কিসমিস। আর দীর্ঘদিন ধরে খেতে চাইলে ফ্রিজে রাখুন। ৬ মাস পর্যন্ত ভালো থাকবে।

শেয়ার করুন

যেভাবে তৈরি করবেন কিসমিস

তারিখ : ০৫:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০